রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার

নিউজ ডেস্ক

অক্টোবর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। ২০ সেপ্টেম্বর নির্ধারিত দামই আগামী ১ অক্টোবর থেকে কার্যকর থাকবে।

৩০ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অক্টোবর মাসে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রি হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অক্টোবরের জন্য সর্বশেষ নির্ধারিত মূল্যহারই বহাল থাকবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন