শারদীয় দুর্গাপূজা ২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাঙামাটিতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম।
সভায় পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা ও গুজব প্রতিরোধে পূজা কমিটিসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

