রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

নিউজ ডেস্ক

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩২ জন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩২ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে সন্দেহজনক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১০১ জনের।

এর আগে, গতকাল বুধবারের প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। নতুন করে আরও দুইজনের মৃত্যু হওয়ায় এ রোগে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে।

স্বাস্থ্য অধিদফতর নিয়মিতভাবে হাম পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আক্রান্ত ও মৃত্যুর তথ্য প্রকাশ করছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন