সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী আর নেই। শুক্রবার (২ অক্টোবর) লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে লন্ডনে অবস্থানকালে তৌফিক ইমরোজ খালিদী অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আগে তিনি বাংলাদেশের বিভিন্ন ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন।

২০০৬ সাল থেকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রচার, প্রিন্ট ও ডিজিটাল—তিন মাধ্যমেই তাঁর সাংবাদিকতার অভিজ্ঞতা ছিল।

তাঁর মৃত্যুতে সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং ‘সাবাহ’ এর সম্পাদক- এম ছাইফুল ইসলাম শোক জানিয়েছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন