সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

নিউজ ডেস্ক

ফের বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নতুন নির্ধারিত দামে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের মূল্য ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এর আগে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের সরকারি নির্ধারিত মূল্য ছিল ১ হাজার ৫৮৫ টাকা। তবে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বাজারে খুচরা পর্যায়ে প্রায় ২ হাজার টাকা দরে সিলিন্ডার বিক্রি হয়েছে।

গত সেপ্টেম্বর মাসে ১২ কেজির এলপিজির দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। এর আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

গাড়ির এলপিজির দামও বাড়ল

এদিকে গাড়িতে ব্যবহৃত এলপিজির দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটারে ১১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮৪ টাকা ৬২ পয়সা।

বিইআরসির নতুন মূল্যহার রোববার থেকেই কার্যকর হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন