রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

নতুন দায়িত্বে আসিফ, সারজিস ও মিতু

নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ কেন্দ্রীয় নেতাকে উপদেষ্টা রেখে জুলাই যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স এলায়েন্স’-এর কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।

সোমবার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির নতুন কমিটির তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে মো. সালমান হোসেনকে সভাপতি, হাসিবুল হাসানকে সাধারণ সম্পাদক এবং মুস্তাইন বিল্লাহ হাবিবীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের উপদেষ্টা পরিষদে রয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, সংসদ সদস্য নুসরাত তাবাসসুম এবং কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট আরমান হোসাইন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জনকে সমুন্নত রাখা এবং জুলাইয়ের শহীদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

ঘোষিত কেন্দ্রীয় কমিটি আগামী এক বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি জুলাইয়ের শহীদ ও আহতদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখার লক্ষ্যে সংগঠনটি কাজ করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন