রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

‎গৃহ নির্মাণ সামগ্রী উপহার দিল জামায়াতে ইসলামী

‎ফরিদগঞ্জ প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে গৃহ নির্মাণ সামগ্রী উপহার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মানবসেবা, শান্তি, ঐক্য ও সুস্থ সাংস্কৃতিক বিকাশের প্রত্যয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিজান, যুগ্ম আহ্বায়ক, হাজারীবাগ থানা বিএনপি, ঢাকা মহানগর দক্ষিণ; সহকারী সেক্রেটারি অধ্যক্ষ হারুন আর-রশিদ; ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনূছ হেলাল; উপজেলা জামায়াতের সেক্রেটারি ও জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেন।

‎এছাড়া ১৪নং ইউনিয়ন জামায়াতের সভাপতি জনাব আবু হানিফ, সেক্রেটারি আমীর হোসেন কামাল, হাবিব উল্লাহ ভূঁইয়া, আনোয়ার হোসেন সবুজসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে অসহায় পরিবারের গৃহ নির্মাণে সহায়তার জন্য ঢেউটিনসহ প্রয়োজনীয় গৃহ নির্মাণ সামগ্রী উপহার দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। মানবিক সহায়তার মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

‎অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে গৃহ নির্মাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন