দেশে এখন পর্যন্ত প্রায় ২ কোটি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত। টিকাদান কর্মসূচির আওতার বাইরে থাকা আরও ৩৫ লাখ শিশুকে আগামী এক মাসের মধ্যে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে দেশজুড়ে টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। এরই মধ্যে প্রায় ২ কোটি শিশু টিকা পেয়েছে। কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদেরও দ্রুত টিকার আওতায় আনতে উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, আগামী এক মাসের মধ্যে আরও ৩৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। কোনো শিশু যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
শিশুদের সুরক্ষায় টিকাদান কর্মসূচি সফল করতে অভিভাবকদের সহযোগিতার আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। নির্ধারিত সময়ের মধ্যে সন্তানদের টিকা নিশ্চিত করার জন্যও তিনি অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।

