রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃ’ত্যু

নিউজ ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হাম শনাক্ত কোনো শিশুর মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪২৮ শিশু।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে ১ হাজার ৪০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম আক্রান্ত রোগী হিসেবে ১ হাজার ৩৩২ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৬ জনের। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪২৮ শিশু।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে মোট ১ লাখ ৭৮ হাজার ৯২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৭১ হাজার ৬৮০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, একই সময়ের মধ্যে দেশে মোট ২ লাখ ১ হাজার ৬২৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ২২ হাজার ১১৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন