রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

কোরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক

আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত কোরআন হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি দেশে কোরআন শিক্ষা ও চর্চাকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশি প্রতিযোগীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের প্রতিযোগীদের সাফল্য অর্জন দেশের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। এ অর্জনের জন্য বিজয়ীদের পাশাপাশি তাদের শিক্ষক-উস্তাদ, অভিভাবক ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি অভিনন্দন জানান তিনি।

তিনি বলেন, দেশে ধর্মীয় শিক্ষার প্রসার এবং হাফেজ ও আলেমদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। কোরআন শিক্ষা ও ধর্মীয় চর্চাকে আরও বিস্তৃত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

এ সময় ধর্মচর্চা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় ও সমৃদ্ধ রাখতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন উদ্যোগের কথাও স্মরণ করেন রাষ্ট্রপতি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন