রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেল ৮০০ রোগী

মঈন উদ্দীন , রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে রাঙামাটি রিজিয়ন ও রাঙামাটি সিএমএইচ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে হাসপাতালের নতুন ভবনে এ ক্যাম্প শুরু হয়।

ক্যাম্পে পাহাড়ি-বাঙালি নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ৮০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ একরামুল রাহাত পিএসসি ক্যাম্প পরিদর্শন করে রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, দুর্গম পার্বত্য এলাকার সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন