রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

নিউজ ডেস্ক

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে এ মূল্য কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, খাঁটি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দেশের বাজারে স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত দামের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তবে গহনার নকশা ও কারুকাজের ধরন অনুযায়ী ক্রেতাদের এর সঙ্গে অতিরিক্ত মজুরি দিতে হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন