চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানের যোগদান উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ।১৩ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪টায় ফরিদগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ হারুন আর-রশিদ, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনূছ হেলাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেন, ফরিদগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান এবং পৌরসভা জামায়াতের সেক্রেটারি ফখরুল ইসলাম।
নেতৃবৃন্দ নবাগত সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর কর্মজীবনের সফলতা কামনা করেন। পাশাপাশি ফরিদগঞ্জ উপজেলার ভূমিসংক্রান্ত সেবার মানোন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে তাঁর সাফল্য প্রত্যাশা করেন।

