রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পাহারা দেবেন বিএনপির নেতাকর্মীরা

নিউজ ডেস্ক

দুর্গাপূজা উপলক্ষে দেশের প্রতিটি পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পালাক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে পাহারা দেবেন বিএনপির নেতাকর্মীরা। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির পর্যবেক্ষণ দলের সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

খায়রুল কবির খোকন বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের হুমকি প্রতিহত করতে প্রশাসন কাজ করবে। এ ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে। সম্ভাব্য ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ সময় দুর্গাপূজা ঘিরে গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট সম্পর্কে সতর্ক থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

তিনি বলেন, পূজার সময় কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে তা যাচাই না করে প্রচার করা থেকে বিরত থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন