রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত হচ্ছে রূপপুর

নিউজ ডেস্ক

আগামী নভেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম রিঅ্যাক্টর থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ১২০০ মেগাওয়াটের এই মেগা প্রকল্পটি রাশিয়ার রোসাটম কোম্পানির অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প। এ কারণে প্রতিষ্ঠানটি প্রকল্পটির বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিন মাস আগে পাঠানো বিশেষজ্ঞদের নিয়ে দিনরাত কাজ চলছে।

তিনি আরও জানান, আগামী বছরের জুনের দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় রিঅ্যাক্টরে জ্বালানি (ফুয়েল) লোড করার পরিকল্পনা রয়েছে।

নভেম্বরের মধ্যে প্রথম রিঅ্যাক্টর থেকে বিদ্যুৎ সরবরাহের বিষয়টি এখনো লক্ষ্য হিসেবে রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করতে সংশ্লিষ্টরা কাজ করছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন