রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

শরীরচর্চায় ভাইব্রেটর কতটা কার্যকর, কেনার আগে জেনে নিন গুরুত্বপূর্ণ বিষয়

নিউজ ডেস্ক

ফিজিক্যাল থেরাপি বিশেষজ্ঞদের মতে, ভাইব্রেশন প্লেটের কিছু সম্ভাব্য উপকারিতা থাকলেও এ বিষয়ে গবেষণার ফল এখনো মিশ্র। তাই এটিকে শরীরচর্চার বিকল্প না ভেবে সহায়ক উপকরণ হিসেবে ব্যবহার করাই ভালো।

যুক্তরাষ্ট্রের জেএজি ফিজিক্যাল থেরাপির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ফিজিক্যাল থেরাপি বিশেষজ্ঞ জন গ্যালুচি জুনিয়র বলেন, ভাইব্রেশন প্লেট এমন একটি যন্ত্র, যার ওপর দাঁড়ালে সেটি কম্পন তৈরি করে। এই কম্পনের কারণে পেশিগুলো বারবার সংকুচিত ও শিথিল হয়। ফলে শরীরের ভারসাম্য ধরে রাখতে পেশিগুলোকে সক্রিয়ভাবে কাজ করতে হয়।

এটিআই ফিজিক্যাল থেরাপির বিশেষজ্ঞ থমাস আর ডেনিঙ্গারের মতে, ভাইব্রেশন প্লেট ব্যবহারে পেশির সক্রিয়তা বাড়তে পারে। পাশাপাশি স্কোয়াট বা ব্রিজের মতো সাধারণ ব্যায়াম করার সময়ও এটি সহায়ক হতে পারে।

কম্পনশীল পৃষ্ঠের ওপর স্থির থাকতে শরীরকে ক্রমাগত ভারসাম্য ঠিক করতে হয়। এর ফলে নিয়মিত ব্যবহারে ভারসাম্য ও শরীরের অবস্থান সম্পর্কে সচেতনতা বাড়তে পারে। এ ছাড়া কম্পনের কারণে সাময়িকভাবে রক্তপ্রবাহ বাড়তে পারে, যা শরীরের জড়তা কম অনুভব করতে সহায়তা করে।

প্রচলিত ব্যায়ামের বিকল্প নয়

বিশেষজ্ঞরা বলছেন, ভাইব্রেশন প্লেটের সম্ভাব্য উপকারিতা থাকলেও এটি প্রচলিত শরীরচর্চার বিকল্প নয়। পেশির শক্তি, সহনশীলতা ও সামগ্রিক ফিটনেস বাড়াতে নিয়মিত ব্যায়াম, শারীরিক সক্রিয়তা এবং স্বাস্থ্যকর জীবনযাপন গুরুত্বপূর্ণ। তাই ভাইব্রেশন প্লেট ব্যবহার করতে চাইলে একে মূল ব্যায়ামের সহায়ক হিসেবে বিবেচনা করা উচিত।

ভাইব্রেশন প্লেট কেনার আগে যা দেখবেন

বাজারে সাধারণত তিন ধরনের ভাইব্রেশন প্লেট পাওয়া যায়। কিছু প্লেট পাশ থেকে পাশে দুলতে থাকে, কিছু ওপর-নিচে কম্পন তৈরি করে, আবার কিছু যন্ত্রে দুই ধরনের নড়াচড়ার সমন্বয় থাকে।

কেনার আগে কয়েকটি বিষয় বিবেচনা করা জরুরি—

  • যন্ত্রের ধরন: নিজের ব্যায়ামের লক্ষ্য ও শারীরিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মডেল বেছে নিতে হবে।
  • আকার ও জায়গা: ছোট জায়গায় ব্যবহারের জন্য কমপ্যাক্ট মডেল সুবিধাজনক হতে পারে।
  • ওজন বহনের সক্ষমতা: প্রস্তুতকারকের নির্ধারিত সর্বোচ্চ ওজনসীমা যাচাই করা উচিত।
  • কম্পন নিয়ন্ত্রণ: কম্পনের গতি ও মাত্রা পরিবর্তনের সুবিধা থাকলে নিজের সক্ষমতা অনুযায়ী ব্যবহার করা সহজ হয়।
  • নিরাপত্তা: ভারসাম্য ধরে রাখতে সমস্যা হলে হাতলযুক্ত মডেল বিবেচনা করা যেতে পারে।

সবার জন্য কি উপযোগী?

ভাইব্রেশন প্লেট সবার জন্য সমানভাবে উপযোগী নয়। ব্যক্তির শারীরিক অবস্থা, ভারসাম্য ধরে রাখার সক্ষমতা এবং অন্যান্য স্বাস্থ্যগত ঝুঁকির ওপর এর উপযোগিতা নির্ভর করে।

ব্যবহারের আগে প্রস্তুতকারকের নির্দেশনা মেনে চলা জরুরি। বিশেষ করে কোনো দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসমস্যা থাকলে কিংবা যন্ত্রটি ব্যবহার নিয়ে সংশয় দেখা দিলে চিকিৎসক বা ফিজিক্যাল থেরাপিস্টের পরামর্শ নেওয়া উচিত।

সব মিলিয়ে, ভাইব্রেশন প্লেট কিছু ক্ষেত্রে পেশি সক্রিয় করা ও ভারসাম্য অনুশীলনে সহায়তা করতে পারে। তবে এর কার্যকারিতা নিয়ে গবেষণা এখনো চূড়ান্ত নয়। তাই শুধু এ যন্ত্রের ওপর নির্ভর না করে নিয়মিত

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন