রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

চট্টগ্রামে ইউবিসিএ কমব্যাট চ্যাম্পিয়নশিপ ২০২৬, সেশন-২ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত হলো ইউবিসিএ কমব্যাট চ্যাম্পিয়নশিপ ২০২৬, সেশন-২। ইউনিফাইড বেঙ্গল কমব্যাট অ্যালায়েন্সের আয়োজনে এবং এএএফ কমব্যাট একাডেমির ও জেসিআই ঢাকা এসপিরেন্টস সহযোগিতায় এ মিক্সড মার্টাল আর্ট (MMA) fight প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিভিন্ন ওজন শ্রেণিতে মোট ২৪ জন MMA খেলোয়াড় অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনে প্রতিযোগীরা নিজেদের দক্ষতা, শারীরিক সক্ষমতা ও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন। প্রতিযোগিতায় এএএফ কমব্যাট একাডেমির খেলোয়াড়দের সাফল্য ছিল উল্লেখযোগ্য। বিভিন্ন ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করে মোট ৯ জন MMA খেলোয়াড় স্বর্ণপদক অর্জন করেন।

স্বর্ণপদক অর্জনকারীদের মধ্যে ৪৮ কেজি ওজন শ্রেণিতে উম্মে হাবিবা ও আকিল খান, ৫৬ কেজি ওজন শ্রেণিতে সাবরিনা তাবাসসুম ও মাহমুদুন নবী ইমন, ৬৫ কেজি ওজন শ্রেণিতে জয়া দত্ত ও আবু আনাস খান, ৭০ কেজি ওজন শ্রেণিতে মুবতাসিম জামান ইউশা, ৭৫ কেজি ওজন শ্রেণিতে সৌম্মিক দত্ত এবং ৯৫ কেজি ওজন শ্রেণিতে ডমিনিক হুইটটেকার স্বর্ণপদক লাভ করেন।

চ্যাম্পিয়নশিপে ইউনিফাইড বেঙ্গল কমব্যাট অ্যালায়েন্স ও এএএফ কমব্যাট একাডেমির বিভিন্ন কর্মকর্তা, কোচ, বিচারক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে জেরিন জাফর চৌধুরী, মেহরাজ হোসেন সিজান, জাকারিয়া আলম রিফাত, মোহাম্মদ ফাহাদ সহ ,আরও অনেকে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করেন।

অনুষ্ঠানে এএএফ কমব্যাট একাডেমির প্রতিষ্ঠাতা ও কোচ এবং আন্তর্জাতিক উশু বিচারক ও কোচ আব্দুল্লাহ আল ফয়সল এবং এএএফ কমব্যাট একাডেমির প্রতিষ্ঠাতা ও কোচ এবং আন্তর্জাতিক উশু বিচারক ও কোচ ফারজানা খানম উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জে সি আই চট্টগ্রাম এর প্রেসিডেন্ট জুনায়েদ আহমেদ রাহাত এবং ইউনিফাইড বেঙ্গল কমব্যাট অ্যালায়েন্স এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জেইসিআই বাংলাদেশ এর ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার এস.এম. আবিদ উর রহমান। তাঁদের নেতৃত্বে ইউনিফাইড বেঙ্গল কমব্যাট অ্যালায়েন্স কমব্যাট স্পোর্টসের প্রসার, নতুন খেলোয়াড় তৈরি এবং প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে।

আয়োজকরা জানান, দেশের তরুণদের কমব্যাট স্পোর্টসের প্রতি আগ্রহী করে তোলা, প্রতিভাবান খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা প্রদান এবং ভবিষ্যৎ পর্যায়ের খেলোয়াড় তৈরি করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।

ইউবিসিএ কমব্যাট চ্যাম্পিয়নশিপ ২০২৬, সেশন-২-এর মধ্য দিয়ে চট্টগ্রামে কমব্যাট স্পোর্টসের একটি প্রাণবন্ত প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়। দিনব্যাপী এই আয়োজনে খেলোয়াড়, কোচ, বিচারক ও কর্মকর্তাদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন