রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

সাম্প্রদায়িক সম্প্রীতিই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিককে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ধর্মীয় পরিচয় যা-ই হোক সাম্প্রদায়িক সম্প্রীতিই আমাদের শক্তি, এ দেশের সব মানুষের সবচেয়ে বড় পরিচয়—তাঁরা বাংলাদেশের সন্তান।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, পরবর্তী সময়ে গণতন্ত্র রক্ষার আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সব ধর্মের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছেন। এসব সংগ্রামে কারও ধর্মীয় পরিচয় মুখ্য ছিল না।

তিনি বলেন, প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও দায়িত্ব রয়েছে। নাগরিক হিসেবে নিরাপত্তা পাওয়াও সব ধর্মের মানুষের মৌলিক অধিকার।

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই নীতির কথা তুলে ধরে তিনি বলেন, পারস্পরিক বিভেদ ভুলে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। মানুষকে ধর্মীয় পরিচয়ের বাইরে একজন মানুষ হিসেবে বিবেচনা করে সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন