রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

পাঠদানের পদ্ধতি নিয়ে শিক্ষকদের আত্মমূল্যায়নের পরামর্শ শিক্ষামন্ত্রীর

নিউজ ডেস্ক

একই পদ্ধতিতে বারবার পড়িয়ে ভিন্ন ফল আশা করা যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীরা পাঠ কতটা বুঝতে পারছে, তা মূল্যায়ন করে প্রয়োজন অনুযায়ী পাঠদানের কৌশল পরিবর্তন করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী এ আহ্বান জানান।

শিক্ষকতার শুরু থেকেই নিজের কাজ পর্যালোচনা করার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়ে তিনি বলেন, একটি অধ্যায় পড়ানোর পর শিক্ষকদের নিজেদের প্রশ্ন করা উচিত, কতজন শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছে এবং যারা বুঝতে পারেনি, তাদের শেখানোর জন্য কী পরিবর্তন আনা প্রয়োজন।

মন্ত্রী বলেন, একই পদ্ধতিতে বারবার পড়িয়ে ভিন্ন ফল আশা করলে চলবে না। শিক্ষার্থীদের কাজ, প্রশ্ন ও ভুল থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে পাঠদানের কৌশল উন্নত করা শিক্ষকতার গুরুত্বপূর্ণ চর্চা।

শিক্ষার্থীদের শেখার অগ্রগতি মূল্যায়ন করে পাঠদানের পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনলে শিক্ষার কার্যকারিতা বাড়ানো সম্ভব বলে তাঁর বক্তব্যে গুরুত্ব পেয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন