রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

হাসপাতালে মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মন্ত্রীর সঙ্গে দেখা করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। রাষ্ট্রপতির প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) মঈন খানকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

গত বুধবার (২১ অক্টোবর) রাতে শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগজনিত সমস্যার কারণে ড. আবদুল মঈন খানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন