রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

সৌদি আরবের দুই শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্ক

সৌদি আরবের তাইফ ও ইয়ানবু শহর লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, হুথি মিলিশিয়াদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাইফ ও ইয়ানবু শহরের দিকে যাচ্ছিল। সৌদি বাহিনী সেগুলো প্রতিহত করে ধ্বংস করেছে বলে দাবি করেন তিনি।

তবে ক্ষেপণাস্ত্র প্রতিহতের ঘটনায় হতাহত কিংবা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সামরিক জোট।

সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলাসহ হুথি বিদ্রোহী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এ ঘটনা ঘটল।

২০১৫ সাল থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। অন্যদিকে, ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির আরও কয়েকটি অঞ্চল নিয়ন্ত্রণ করছে হুথিরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন