রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃ’ত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২

নিউজ ডেস্ক

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন, চট্টগ্রাম বিভাগে একজন, খুলনা বিভাগে একজন এবং রাজশাহী বিভাগে একজন রয়েছেন।

ঢাকায় সর্বোচ্চ ৮১৬ রোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৮১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১৩ জন, রাজশাহী বিভাগে ২১৭ জন, খুলনা বিভাগে ২১৪ জন, বরিশাল বিভাগে ১৯৪ জন, রংপুর বিভাগে ১১৬ জন, ময়মনসিংহ বিভাগে ৮৪ জন এবং সিলেট বিভাগে ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর মৃত্যু ৪০৯

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪০৯ জনের মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেলাসহ) সর্বোচ্চ ১৯২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ২৯ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে সাতজন এবং সিলেট বিভাগে তিনজন মারা গেছেন।

ডেঙ্গুতে নতুন মৃত্যু ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা এবং মশার বংশবিস্তার রোধে কার্যকর পদক্ষেপের গুরুত্ব আরও বেড়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন