এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় এবার পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার সারা দেশে আলিম পরীক্ষায় অংশ নেন ৮৯ হাজার ৩২১ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫৪ হাজার ৫৪৭ জন।
পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২৯ হাজার ২৬৯ জন এবং ছাত্রী ২৫ হাজার ২৭৮ জন। অন্যদিকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২ হাজার ২৮ জন এবং ছাত্রী ১ হাজার ২২২ জন।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে একযোগে সারা দেশে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফল প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে আলিম পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপও তুলে ধরা হয়।

