রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

মোহনগঞ্জ মহিলা কলেজের চমক: উপজেলায় একমাত্র জিপিএ-৫ অর্জনকারী মাইমুনা

নেত্রকোণা প্রতিনিধি,সালাহ উদ্দীন খান রুবেল

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোহনগঞ্জ মহিলা কলেজের শিক্ষার্থী মাইমুনা জিপিএ=৫ (এ+) পেয়েছে।
মোহনগঞ্জ উপজেলায় একমাত্র জিপিএ=৫ (এ+) অর্জন করেছে মাইমুনা ইসলাম মেঘা।

‎​উপজেলাজুড়ে শিক্ষার্থী মাইমুনা সর্বোচ্চ এই ফলাফল অর্জন করায় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তার এই অভাবনীয় সাফল্যে আনন্দিত ও গর্বিত তার শিক্ষা প্রতিষ্ঠান মোহনগঞ্জ মহিলা কলেজসহ পুরো এলাকাবাসী।

‎মাইমুনা’র এই সাফল্যে এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা তাকে এবং তার পরিবারকে আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন জানিয়েছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন