সারা দেশের ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিল করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) জারি করা আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।
সোমবার (২ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ১৯ অক্টোবর সারা দেশের ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিল করে আদেশ জারি করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এ কে মুহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ইআবির অধীনে পরিচালিত সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিল করা হয়েছে।
সেই আদেশের কার্যকারিতা স্থগিত করায় মাদ্রাসাগুলোর গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত আপাতত কার্যকর থাকছে না।

