মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ধানমন্ডির বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক

রাজধানীর ধানমন্ডিতে একটি ১৪ তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলার একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় প্রায় ৩৬ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে বিকেল ৩টা ৪২ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ধানমন্ডি ১০/এ-এর ২৭ নম্বর বাসার একটি ১৪ তলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য পলাশী ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়েছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় প্রয়োজন না থাকায় ইউনিটগুলো ফেরত পাঠানো হচ্ছে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন