বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে প্রি-পেইড মিটারে রিচার্জ, গ্রাহকদের সতর্কতা

নিউজ ডেস্ক

প্রি-পেইড মিটারে রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ বা বিঘ্নিত হতে পারে। এ কারণে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে আগেই মিটারে পর্যাপ্ত ব্যালান্স রাখার পরামর্শ দিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)।

বুধবার (৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে ডেসকো জানায়, প্রি-পেইড সিস্টেমের আধুনিকায়ন কাজের জন্য আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত রিচার্জ সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ে যেসব প্রি-পেইড মিটারের নম্বর ৩ দিয়ে শুরু, সেসব মিটারে রিচার্জ করতে সমস্যা হতে পারে। ফলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে আগেভাগেই মিটারে প্রয়োজনীয় পরিমাণ টাকা রিচার্জ করে রাখার জন্য গ্রাহকদের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

এ ছাড়া যেকোনো প্রয়োজনে ডেসকোর ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ডেসকো।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন