সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

জমজ সন্তান আসছে আম্বানী পরিবারে!

ডেস্ক রিপোর্ট।।

ভারতের বিশিষ্ট ধনকুবের মুকেশ আম্বানি কিংবা তার পরিবার মানেই যেন বিরাট চমক। গত বছর জুলাইয়ে রাজকীয় বিয়ের পর এবার আবারও শিরোনামে অনন্ত আম্বানির স্ত্রী রাধিকা মার্চেন্ট। কেননা, সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে গুঞ্জন- রাধিকা নাকি অন্তঃসত্ত্বা। শুধু তাই নয়, তিনি নাকি যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন!

নেটদুনিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, এই বর্তমানে নাকি ৫ মাসের অন্তঃসত্ত্বা রাধিকা মার্চেন্ট। স্বাভাবিকভাবেই, এমন খবর ছড়াতেও সময় লাগেনি। ঘটনা সত্য হোক কিংবা গুঞ্জন, তবে ভক্তরা খুশি এই খবরে।
ভারতীয় সংবাদমাধ্যম আজকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে আম্বানি পরিবারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি। এদিকে রাধিকা ও অনন্ত আম্বানিও ব্যক্তিগত জীবন নিয়ে চুপচাপ রয়েছেন।

তবে, নেটিজেনদের আলোচনা, ‘বিয়ের এক বছরের মধ্যেই যদি এই খবরে সত্যি হয়, তাহলে তো পাক্কা ধামাকা।’ আবার অনেকে বলছেন, ‘হয়তো নতুন বছরের আগে আম্বানি বাড়ির নতুন অতিথিদের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’

খবরটা সত্যি হোক কিংবা গুঞ্জন, রাধিকা-অনন্ত জুটিকে নিয়ে এরকম জল্পনা এখন আলোচনার শিখরে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন