ডেস্ক রিপোর্ট।।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংগ্রামী ও উদ্দীপনামূলক ১০টি গানকে আধুনিক আয়োজনে নতুনভাবে তুলে ধরতে যাচ্ছে কবি নজরুল ইনস্টিটিউট। এ উপলক্ষে আয়োজন করা হচ্ছে বিশেষ অনুষ্ঠান “নজরুল কনসার্ট”, যা পূর্বঘোষণা অনুযায়ী ৩০ মে হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে ৩১ মে বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে।
নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানটি একদিন পিছিয়ে নেওয়া হয়েছে।
এই কনসার্টে বাংলাদেশের শীর্ষস্থানীয় ১০টি ব্যান্ড অংশ নিচ্ছে—যাদের মধ্যে রয়েছে সোলস, ওয়ারফেজ, আর্ক, শিরোনামহীন, দলছুট, ব্ল্যাক, রেবেল, ডিফারেন্ট টাচ, এমএনবি এবং এফ মাইনর।
প্রকাশিতব্য অ্যালবামটিতে কাজী নজরুল ইসলামের যে গানগুলো নতুন আয়োজনে তুলে ধরা হবে, তার মধ্যে আছে:
-
তোরা সব জয়ধ্বনি কর
-
কারার ঐ লৌহ-কপাট
-
বাজিছে দামামা বাঁধরে আমামা
-
জাগো অনশন-বন্দী
-
মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম
-
জয় হোক জয় হোক
-
ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি
-
এই শিকল-পরা ছল
-
পরদেশী মেঘ
-
দুর্গম গিরি, কান্তার-মরু
কনসার্টটি সবার জন্য উন্মুক্ত এবং অ্যালবামের গানগুলো নজরুল ইনস্টিটিউটের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।
নজরুলের চেতনায় অনুপ্রাণিত হয়ে সাম্প্রতিক গণ-আন্দোলনেও তার গান হয়েছে প্রতিরোধের ভাষা। এই আয়োজন সেই চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ারই অংশ বলে জানিয়েছেন আয়োজকেরা।

