বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক নেতাদের ধারাবাহিক বৈঠক আজ

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে রোববার বিকেলে দুই দফায় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। তার কার্যালয় সূত্রে জানা গেছে, আলোচনায় আসন্ন নির্বাচনের সময়সূচি, নির্বাচন কমিশন সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হবে।

দুপুরে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বৈঠকগুলোর সময়সূচি ও অংশগ্রহণকারী নেতাদের তালিকা প্রকাশ করেন।

🔹 প্রথম দফা বৈঠক:
বিকেল ৫টার দিকে প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেবেন—

  • কর্নেল (অব.) অলি আহমেদ (বীর বিক্রম)

  • মাহমুদুর রহমান মান্না

  • সাইফুল হক

  • জুনায়েদ সাকি

  • হাসনাত কাইয়ুম

  • মুজিবুর রহমান মঞ্জু

  • মুজাহিদুল ইসলাম সেলিম

  • খালেকুজ্জামান ভূঁইয়া

  • টিপু বিশ্বাস

  • শেখ রফিকুল ইসলাম বাবলু

  • শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

🔹 দ্বিতীয় দফা বৈঠক:
পরবর্তী পর্যায়ে, ইসলামি চিন্তাবিদ ও নেতাদের নিয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার বৈঠক। এতে অংশ নেবেন—

  • মাওলানা সাদিকুর রহমান

  • মাওলানা রেজাউল করিম

  • মাওলানা মামুনুল হক

  • মাওলানা আহমেদ আব্দুল কাদের

  • মাওলানা আজিজুল হক ইসলামাবাদি

  • মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী

  • নুরুল হক নূর

  • মাওলানা মুসা বিন ইজহার

  • মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি

বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে এ ধরনের সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিভিন্ন দলের অংশগ্রহণ এবং ঐকমত্যের ভিত্তিতে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

সরকারি সূত্রে জানানো হয়েছে, সংলাপ শেষে একটি সারসংক্ষেপ প্রতিবেদন গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন