দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রোববার (২৫ মে) বিকেলে রাজধানীর যমুনা টাওয়ারে এই বৈঠক শুরু হয়।
প্রথম দফায় বিকেল ৫টা ২০ মিনিটে যমুনা টাওয়ারে প্রবেশ করেন ১১ জন রাজনৈতিক নেতা। বৈঠকে অংশগ্রহণকারী নেতারা হলেন—
কর্নেল (অব.) অলি আহমেদ (বীর বিক্রম), মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকী, হাসনাত কাইয়ুম, মুজিবর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
এরপর দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেন ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ৯ জন নেতা। তারা হলেন—
মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার ও মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি।
সূত্র জানায়, এসব বৈঠকে রাজনৈতিক স্থিতিশীলতা, নিরপেক্ষ নির্বাচন, অন্তর্বর্তী সরকার পরিচালনার রূপরেখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধার বিষয়ে আলোচনা হচ্ছে।
এর আগে শনিবার রাতে ড. ইউনূস বিএনপি-জামায়াত জোট ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন।
অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পুনর্গঠনের এই ধাপটিকে রাজনৈতিক বিশ্লেষকরা ‘ট্রানজিশনের টার্নিং পয়েন্ট’ হিসেবে দেখছেন।

