রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চারদিনের জাপান সফর শুরু

ডেস্ক রিপোর্ট।।

দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় সফরে জাপানের রাজধানী টোকিও পৌঁছেছেন। গতকাল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগের পর তিনি টোকিও বিমানবন্দরে অবতরণ করেন। সফরকালীন তিনি নিক্কেই ফোরামের আয়োজিত ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।

ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জাপানের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা প্রসঙ্গে আলোচনার জন্য এ সফর পরিকল্পিত। তিন দিনের এই সফরের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা ও দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্য রয়েছে।

প্রধান উপদেষ্টা ৩১ মে দেশে ফেরার কথা রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন