রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

বাংলাদেশে টেকনোর ভবিষ্যত প্রযুক্তি যাত্রা: ঢাকায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

ডেস্ক রিপোর্ট।।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতির ধারায় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড টেকনো এবার বাংলাদেশে তাদের যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিতে যাচ্ছে। ঢাকার সেন্টার পয়েন্ট শপিং মলে আজ উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টেকনো ফ্ল্যাগশিপ স্টোর।

এই স্টোরেই প্রথমবারের মতো বাংলাদেশে উন্মোচিত হবে বিশ্বমঞ্চে আলোড়ন তোলা একগুচ্ছ অত্যাধুনিক প্রযুক্তিপণ্য—রোবটিক কুকুর ডায়নামিক ওয়ান, এআর গেমিং সিস্টেম পকেট গো, এআই গ্লাসেস সিরিজ, মেগাবুক ল্যাপটপ, এবং বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন স্পার্ক স্লিম।

২০১৭ সালে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করেছিল টেকনো। শুরুর দিকে কেবল স্মার্টফোনের ব্র্যান্ড হিসেবে পরিচিতি থাকলেও, সময়ের সঙ্গে সঙ্গে তরুণ প্রজন্মের আস্থা অর্জন করে তা পরিণত হয়েছে একটি পরিপূর্ণ প্রযুক্তি ব্র্যান্ডে।

গ্রাম থেকে শহর, অলিগলি থেকে করপোরেট করিডোর—প্রযুক্তিপ্রেমীদের হাতে হাতে এখন টেকনোর পণ্য। আধুনিক ডিজাইন, দক্ষ পারফরম্যান্স এবং অ্যাফোর্ডেবল প্রাইসিংয়ের কারণে তরুণদের মধ্যে ব্র্যান্ডটির জনপ্রিয়তা এখন তুঙ্গে।

নতুন ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধনী আয়োজনে থাকছে জমকালো তারকা উপস্থিতি। মঞ্চে পারফর্ম করবেন দেশের জনপ্রিয় শিল্পীরা হাবিব ওয়াহিদ, মিনার রহমান, ও জেফার। পাশাপাশি থাকবে ফ্যাশন শো ও প্রযুক্তিপণ্যের লাইভ ডেমো।

টেকনো জানিয়েছে, তারা শুধু ট্রেন্ড অনুসরণ করে না—নতুন ট্রেন্ড তৈরি করাই তাদের লক্ষ্য। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর নতুন ক্যামন ৪০ সিরিজ এরই একটি উদাহরণ। সিরিজটির উন্নত AI ফিচার ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ, কার্যকর ও স্মার্ট করে তুলেছে।

একজন ব্র্যান্ড প্রতিনিধি বলেন:

“আমরা এমন পণ্য তৈরি করছি, যা ভবিষ্যতের নেতৃত্ব দেবে। প্রযুক্তি এখন শুধু ডিভাইস নয়, বরং জীবনযাত্রার অংশ।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন