সরকারি বাজেটের আওতায় আয়োজিত সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণকারীদের সম্মানী হার পুনঃনির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। মূল প্রবন্ধ উপস্থাপক থেকে শুরু করে আলোচক, সঞ্চালক ও র্যাপোর্টিয়ার—সবাইয়ের সম্মানী বাড়ানো হয়েছে ৫০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত।
নতুন এই আদেশটি বুধবার (২৯ মে) জারি করা হয়, যা অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্টরা বলছেন, এতে সরকারি সেমিনার বা কর্মশালায় মানসম্পন্ন অংশগ্রহণ এবং আগ্রহ বাড়বে।
নতুন সম্মানী হার (সংক্ষেপে):
| ভূমিকা | পুরনো হার | – নতুন হার |
|---|---|---|
| মূল প্রবন্ধ উপস্থাপক | ৩,৫০০ টাকা – | ৪,৫০০ টাকা |
| সঞ্চালক | ৩,০০০ টাকা – | ৪,০০০ টাকা |
| আলোচক (সর্বোচ্চ ৩ জন) | ২,৫০০ টাকা – | ৪,০০০ টাকা |
| র্যাপোর্টিয়ার (সর্বোচ্চ ২ জন) | ২,০০০ টাকা – | ২,৫০০ টাকা |
| সহায়ক কর্মচারী (সর্বোচ্চ ৩ জন) | ১,৫০০ টাকা – | ২,০০০ টাকা |
| সাধারণ অংশগ্রহণকারী | ১,০০০ টাকা – | ২,০০০ টাকা |

