বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

জাপান থেকে বিএনপিবিরোধী মন্তব্যে ক্ষোভ, গণতন্ত্রের বিজয়ের ডাক গয়েশ্বরের

ডেস্ক রিপোর্ট।।

জাপানে অবস্থানরত প্রধান উপদেষ্টার বিএনপিবিরোধী মন্তব্যকে ‘মানুষ চিনতে ভুল করেছে’ বলে আখ্যা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, “যেভাবে বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে কথা বলা হচ্ছে, তাতে মনে হয় ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলছে।”

শুক্রবার সকালে শিল্পকলা একাডেমিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক চিত্রকর্ম প্রদর্শনীতে এ মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

গয়েশ্বর বলেন, “ছাত্র-জনতার আন্দোলন গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্যই ছিল। আজ সেই গণতন্ত্র হুমকির মুখে। সময় এসেছে গণতন্ত্রের প্রকৃত বিজয় আদায় করার।”

তিনি আরও বলেন, “জিয়াউর রহমান প্রচারের পেছনে ছুটতেন না, বরং প্রচারই তার পেছনে ছুটত। তিনি স্বাধীনতা ও গণতন্ত্রের স্বার্থেই সবসময় জনগণের পাশে থেকেছেন।”

এসময় গয়েশ্বর চন্দ্র রায় বর্তমান প্রেক্ষাপটে বিএনপির অবস্থান আরও দৃঢ় করার আহ্বান জানান এবং গণআন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন