রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

মিরপুরে প্রকাশ্যে দুই যুবককে পিটিয়ে হত্যা, তদন্তে পুলিশ

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর মিরপুরের দারুসসালামে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে দুই যুবককে। শনিবার (৩১ মে) দুপুর ১২টার দিকে আহমদ নগরের হাড্ডিপট্টি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন জানান, নিহতদের নাম-পরিচয় এখনও শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর।

“আমরা ঘটনাস্থলে আছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে তাদের পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে,” — বলেন ওসি।

স্থানীয়দের অনেকে জানান, দুপুরে একপর্যায়ে বেশ কয়েকজন যুবককে ধাওয়া করে একটি গলির মধ্যে মারধর করা হয়। এতে দুজন ঘটনাস্থলেই নিহত হন। অপর একজন আহত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হন বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।

তবে পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত কেউ আটক হয়নি এবং ঘটনার মোটিভ স্পষ্ট নয়।

হাড্ডিপট্টি এলাকায় মাদকের আখড়া ও চাঁদাবাজি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল বলে জানিয়েছে স্থানীয় কয়েকটি সূত্র। পুলিশও বলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, এ হত্যাকাণ্ড এরই ধারাবাহিকতা কি না।

নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন