সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

সব ফরম্যাটে নীচের দিকে বাংলাদেশ, টি-টোয়েন্টিতেও অবনমন অব্যাহত

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ ক্রিকেটের পতনের ধারায় যেন কোনো ছেদ নেই। আইসিসির সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে এক ধাপ অবনমন ঘটেছে টাইগারদের। এই ফরম্যাটে ১০ নম্বরে নেমে গেছে লিটন দাসের নেতৃত্বাধীন দল। এর আগে ওয়ানডে র‍্যাংকিংয়েও একই অবস্থানে চলে গিয়েছিল বাংলাদেশ।

টেস্ট র‍্যাংকিংয়েও ছবিটা আশাব্যঞ্জক নয়—সেখানে অবস্থান ৯ নম্বরে। সব মিলিয়ে বাংলাদেশের তিন ফরম্যাটেই অবস্থান এখন তালিকার নীচের দিকে।

টি-টোয়েন্টিতে সাম্প্রতিক পারফরম্যান্স একেবারেই হতাশাজনক। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানের বিপক্ষে সিরিজেও এক ম্যাচ হাতে রেখেই হেরে বসে বাংলাদেশ। এই চারটি পরাজয়ে টাইগাররা হারিয়েছে ৫ রেটিং পয়েন্ট—২২৫ থেকে নেমে এখন রেটিং ২২০।

এই পতনের সুযোগ নিয়েই আফগানিস্তান (২২৩) এক ধাপ ওপরে উঠে গেছে। বাংলাদেশের ঠিক নিচে রয়েছে আয়ারল্যান্ড (২০২)।

শীর্ষে ভারত, ভালো করছে পশ্চিমা দেশগুলো

  1. ভারত (২৭১)
  2. অস্ট্রেলিয়া (২৬২)
  3. ইংল্যান্ড (২৫৪)
  4. নিউজিল্যান্ড (২৪৯)
  5. ওয়েস্ট ইন্ডিজ (২৪৬)

৬ ও ৭ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতেও পাকিস্তান আছে ৮ নম্বরে, তবে তাদের রেটিং বেড়ে দাঁড়িয়েছে ২২৯। সংযুক্ত আরব আমিরাত রয়েছে ১৫ নম্বরে, তবে তাদের উন্নতি র‍্যাংকিংয়ে হালকা আলো ফেলছে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব, প্রস্তুতি ও ঘরোয়া ক্রিকেট কাঠামো—তিনটি জায়গায় এখনই সংস্কার না আনলে ভবিষ্যৎ আরো হতাশাজনক হতে পারে।

“ফরম্যাট ভেদে নয়, সামগ্রিক কাঠামোয় সমস্যা আছে। আমরা পেছাচ্ছি, আর বাকিরা এগোচ্ছে,” বলছেন এক সাবেক অধিনায়ক।

 তিন ফরম্যাটেই বাংলাদেশের অবস্থান (মে ২০২৫ পর্যন্ত):

  1.  ওডিআই: ১০ম
  2. টি-টোয়েন্টি: ১০ম
  3. টেস্ট: ৯ম
সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন