বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

প্রবাসীদের চিকিৎসাসেবায় স্বায়ত্তশাসিত হাসপাতাল গড়ার পরিকল্পনা ঘোষণা উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট।।

প্রবাসীদের দেশে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাদের অর্থায়নে একটি হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালটির মালিকানা পুরোপুরি প্রবাসীদেরই থাকবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

শনিবার (৩১ মে) বিকেলে এক অনুষ্ঠানে তিনি জানান, দেশে প্রবাসীরা প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা না পাওয়ায় এমন উদ্যোগ নেয়া হয়েছে। সরকার প্রবাসীদের সুবিধার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ ঋণ ব্যবস্থা অন্যতম। এছাড়া, জাপানে নতুন শ্রমিক পাঠানোর প্রস্তুতিও চলছে।

তিনি আরও বলেন, ‘দেশের তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন স্থানে ছয় হাজার শিক্ষার্থীর জন্য দক্ষতা উন্নয়ন কোর্স চালু করা হয়েছে। এতে বিদেশগামী শ্রমিকরা আরও প্রস্তুত হয়ে উন্নত বেতন-ভাতা পাবেন।’

অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহম্মদ মোজাফফর, পুলিশ সুপার মিজানুর রহমান ও টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন