সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

নেইমারের লাল কার্ড বিতর্ক: ভুল স্বীকার করে ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা

ডেস্ক রিপোর্ট।।

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র ফের headlines-এ, তবে এবার মাঠের পারফরম্যান্স নয়, বরং মাঠে আচরণজনিত বিতর্কে। রোববার রাতে বোতাফোগো বনাম সান্তোস ম্যাচে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে এই সুপারস্টারকে।

খেলার ৭৬ মিনিটে বোতাফোগোর গোলরক্ষকের হাত থেকে ছিটকে আসা বলে ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে গোল করতে যান নেইমার। রেফারি বিষয়টি সঙ্গে সঙ্গে ধরে ফেলেন। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। খেলার ফল: সান্তোস ০ – ১ বোতাফোগো।

খেলার পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নেইমার লেখেন:

“আমার সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। এটা আমার ভুল ছিল। আজ যদি লাল কার্ড না পেতাম, আমি নিশ্চিত আমরা ম্যাচটি জিততাম।”

তবে তিনি এটিও স্বীকার করেন যে, “গোল করার জন্য মরিয়া হয়ে মাঝে মাঝে ভুল করে ফেলি”—এমন আবেগই তাঁকে এই ভুল সিদ্ধান্তে ঠেলে দেয়।

লাল কার্ডের কারণে নেইমার আগামী বৃহস্পতিবার ফোর্তালেজার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না, যা হতে পারত সান্তোসের হয়ে তার শেষ ম্যাচ। কারণ, আল হিলাল থেকে ধারে সান্তোসে ফেরা নেইমারের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে জুনের শেষ সপ্তাহে।

বিশ্বখ্যাত ক্রীড়া গণমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ মে মাসে জানিয়েছিল, নেইমার ২০২৬ সাল পর্যন্ত চুক্তি বাড়ানোর আলোচনা চালাচ্ছেন, তবে তা এখনও চূড়ান্ত হয়নি।

নেইমার এবার সান্তোসে ফিরে ১৪ ম্যাচে ৩ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন। তবে ইনজুরি, পারফরম্যান্স ও বিতর্ক—সব মিলিয়ে ফিরে আসা অধ্যায়টা যেন রূপকথার মতো হয়নি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন