সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

জেমস ও তারকা শিবির কাতারে ঈদে আয়োজন করবেন ‘এশিয়ান মেগা কনসার্ট’

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশের প্রখ্যাত ব্যান্ড তারকা নগর বাউল জেমস এবার মরুর দেশ কাতারে ঈদ উপলক্ষে ‘এশিয়ান মেগা কনসার্ট’-এ অংশগ্রহণ করবেন। দীর্ঘদিন ধরে দেশের পাশাপাশি বিদেশেও ধারাবাহিক কনসার্টে অংশ নেওয়া এই শিল্পী এবার কাতারের সানাইয়ার এশিয়ান টাউন অ্যাম্ফিথিয়েটারে ৭ জুন বিশেষ পরিবেশনা করবেন।

কনসার্টে জেমসের সঙ্গে মঞ্চ শেয়ার করবেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, অভিনেতা ইয়ামিন হক ববি, কণ্ঠশিল্পী বেইলি আফরোজ, রিপা, এজাজ, আরফান এবং নৃত্যশিল্পী ইউসুফ খান। এই আয়োজনের পেছনে রয়েল আকসা রেস্টুরেন্টের বাংলাদেশি মালিকানাধীন টিম কাজ করছে।

আয়োজকদের দাবি, ‘এশিয়ান মেগা কনসার্ট’ দর্শকদের জন্য স্মরণীয় এক রাত হয়ে থাকবে। বিকেল ৩টায় গেট খুলবে এবং সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে অনুষ্ঠান, যা রাত পর্যন্ত চলবে। অনুষ্ঠান উপস্থাপনা করবেন আরশিয়া আলম।

এছাড়া জেমস বর্তমানে তার নতুন গানের কাজেও ব্যস্ত আছেন, শিগগিরই নতুন সুর ও গানের প্রকাশ ঘটবে বলে জানা গেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন