রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ভারতে প্লেন দুর্ঘটনা, সাবেক মুখ্যমন্ত্রীসহ ২০০ আরোহী নিহতের শঙ্কা

ডেস্ক রিপোর্ট।।

আহমেদাবাদ, ভারত – গুজরাটের রাজধানী আহমেদাবাদে আজ সকালে একটি আন্তর্জাতিক যাত্রীবাহী উড়োজাহাজ ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র। এখন পর্যন্ত প্রায় ২০০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু টেকঅফের কিছুক্ষণের মধ্যেই এর পেছনের অংশ একটি গাছে আঘাত করে। এরপরই বিমানটি বিমানবন্দরের সংলগ্ন এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

ঘটনাস্থলে ছুটে গেছে দমকল বাহিনীর অন্তত সাতটি ইউনিট। চলছে উদ্ধার অভিযান। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিমানটিতে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর মৃত্যুর খবর এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন এবং ঘটনাটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

সরকারিভাবে এখনও হতাহতের সংখ্যা ঘোষণা করা হয়নি। বিমান কর্তৃপক্ষ ও তদন্তকারী সংস্থা DGCA বিষয়টি নিয়ে কাজ করছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন