বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

৩০০ আসনে প্রার্থী দিতে চায় গণ অধিকার পরিষদ, কোনো জোটে নেই: রাশেদ খান

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের প্রতিটি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে গণ অধিকার পরিষদ। শনিবার (১৪ জুন) বিকেলে ঝিনাইদহ জেলা শাখার আয়োজিত গণ-শোভাযাত্রা শেষে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান এ তথ্য জানান।

তিনি বলেন, “৩০০ আসনে নির্বাচন করার লক্ষ্য নিয়ে আমরা মাঠে নেমেছি। এখনো পর্যন্ত আমরা কোনো রাজনৈতিক জোট বা দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা নিয়ে আলোচনা করিনি।”

আলোচনায় রাশেদ খান বলেন, “গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর যেভাবে হামলা চালানো হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। বিশেষ করে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়।”

তিনি আরও বলেন, “রাজনীতিতে মতভেদ থাকতে পারে, কিন্তু সহিংসতা কখনোই সমাধান নয়।”

ঝিনাইদহ জেলা শহরে আয়োজিত গণ-শোভাযাত্রাটি সিটি কলেজ মোড় থেকে শুরু হয়ে আরাপপুর স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন গণ অধিকার পরিষদের জেলা সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজনসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন