সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

আবারও স্বর্ণের দাম বাড়ল, ২২ ক্যারেট ভরিতে ১ লাখ ৭৪ হাজার টাকা ছাড়ালো

ডেস্ক রিপোর্ট।।

দেশের স্বর্ণ বাজারে আবারও বেড়েছে মূল্য। এবার ভরিপ্রতি দাম ২,১৯২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা। শনিবার (১৪ জুন) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই মূল্য রোববার (১৫ জুন) থেকে কার্যকর হয়েছে।

বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈশ্বিক বাজারের প্রভাব এবং স্থানীয় সরবরাহের ওপর ভিত্তি করেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে চলতি মাসের ৫ জুনও স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তখন ভরিতে ২,৪১৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও নজর রাখা হচ্ছে, তবে এবারের মূল্য সমন্বয়ে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি বলে জানিয়েছে বাজুস।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন