বিশ্ব বাবা দিবসে বাবা মানেই সুরক্ষা, ভালোবাসা আর নির্ভরতার প্রতীক। বাবা তার সন্তানের জন্য সব কষ্ট, দুঃখ অগ্রাহ্য করে যেকোনো পরিস্থিতির মোকাবিলা করেন। এখন সময় এসেছে বাবাদের জন্য এমন একটি উপহার দেওয়ার, যা শুধু ভালোবাসার প্রতীক নয়, পাশাপাশি তার স্বাস্থ্যের খেয়াল রাখবে।
স্মার্টওয়াচ এই যুগের সেই গ্যাজেট যা বাবাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও নিরাপদ করে তুলতে পারে। হার্ট রেট মাপা, ব্লাড অক্সিজেন স্তর নিরীক্ষণ, স্লিপ ট্র্যাকিংসহ নানা উন্নত ফিচারের মাধ্যমে স্মার্টওয়াচ বাবাদের স্বাস্থ্য তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কোন স্মার্টওয়াচ বাবার জন্য সেরা?
অ্যাপল ওয়াচ সিরিজ ৯
নতুন এস৯ চিপ ও উন্নত ওএস ১০ সহ অ্যাপল ওয়াচ সিরিজ ৯ গতিশীল ও স্মার্ট নিয়ন্ত্রণের সুবিধা দেয়। ডাবল ট্যাপ ফিচার দিয়ে কল নিয়ন্ত্রণ, মিউজিক প্লে-ব্লকসহ অনেক কাজ হাতের মুঠোয়।
স্যামসাং গ্যালাক্সি ওয়াচ আলট্রা
৪৭ মিমি টাইটেনিয়াম বডি, সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ১০এটিএম ওয়াটার রেজিস্ট্যান্সের সঙ্গে এই স্মার্টওয়াচ ফিটনেস মনিটরিংয়ে দারুণ পারদর্শী।
গুগল পিক্সেল ওয়াচ ২
কর্নিং গোরিলা গ্লাস ৫-এ সুরক্ষিত পিক্সেল ওয়াচ ২-এ রয়েছে SpO2, ইসিজি এবং তাপমাত্রা সেন্সর। স্বাস্থ্য সংক্রান্ত সকল তথ্য এক নজরে পাওয়ার সুবিধা রয়েছে এতে।
বিশ্ব বাবা দিবসে এই স্মার্টওয়াচগুলো উপহার দিলে বাবা শুধু সময়ই পাবেন না, বরং তার স্বাস্থ্যের নজরদারি ও নিরাপত্তাও নিশ্চিত হবে।

