এআই প্রযুক্তির নতুন দিগন্ত: এবার ভিডিও এডিট করবে মেটা এআই

এআই প্রযুক্তির নতুন দিগন্ত: এবার ভিডিও এডিট করবে মেটা এআই
নিউজ ডেস্ক
১৭ জুন ২০২৫

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এখন আর শুধু প্রশ্নের উত্তর দেওয়ার যন্ত্র নয়—এটি হয়ে উঠছে আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য সঙ্গী। রান্নার রেসিপি থেকে শুরু করে ভার্সিটির অ্যাসাইনমেন্ট, রিপোর্ট লেখা, এমনকি প্রেজেন্টেশন তৈরিতে এখন এআই প্রযুক্তিই ভরসা। আর এবার সেই সক্ষমতায় যুক্ত হলো ভিডিও এডিটিং!

সম্প্রতি মেটা এআই তাদের নতুন একটি ফিচার চালু করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ভিডিও এডিট করতে পারবেন। এখন আর ভিডিও কাটাছেঁড়া বা কালার গ্রেডিংয়ের জন্য আলাদা সফটওয়্যারের দরকার পড়বে না। শুধু একটি নির্দেশ দিলেই মেটা এআই ভিডিওটিকে আপনার পছন্দমতো রূপে গড়ে তুলবে।

এই মুহূর্তে নতুন ফিচারটি মেটার মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ-এ কিছু নির্দিষ্ট অঞ্চলের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। পাশাপাশি, মেটা এআই ওয়েবসাইট ও “Edits” নামের একটি এডিটিং অ্যাপেও এটি ব্যবহার করা যাচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

 কীভাবে কাজ করে মেটা এআই ভিডিও এডিটিং:

➡️ ব্যবহারকারীকে মেটা এআই অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে ভিডিও আপলোড করতে হবে
➡️ ফ্রি ভার্সনে ১০ সেকেন্ড পর্যন্ত ভিডিও এডিট করা যাবে
➡️ ৫০টি প্রিসেট প্রম্পট দেওয়া হয়েছে—যার যেকোনোটি ব্যবহার করে ইনস্টাগ্রাম/ফেসবুক উপযোগী ভিডিও তৈরি করা সম্ভব
➡️ ভিডিওকে কমিক বুক স্টাইল, গ্রাফিক নভেল থিম বা ভিডিও গেম স্টাইল-এ রূপান্তর করা যাবে

মেটা জানিয়েছে, ভবিষ্যতে ব্যবহারকারীরা নিজেদের ভাষায় বা কাস্টম টেক্সট প্রম্পট দিয়েও ভিডিও এডিট করতে পারবেন। এআই মডেলের সক্ষমতা বাড়াতে প্রতিষ্ঠানটি কাজ চালিয়ে যাচ্ছে এবং এ বছরের শেষ নাগাদ এই উন্নত ফিচারটি আরও ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।

মেটা কর্তৃপক্ষ বলছে, “আমরা চাই মানুষ যেন আরও সহজে ও দ্রুত তাদের কনটেন্ট তৈরি করতে পারে। এআই দিয়ে ভিডিও এডিট করার সুবিধা এনে আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।”