৩৯ আমলার অপসারণে আবারও আলটিমেটাম জুলাই ঐক্যের

জাতীয়
৩৯ আমলার অপসারণে আবারও আলটিমেটাম জুলাই ঐক্যের
নিউজ ডেস্ক
২১ জুন ২০২৫

স্বৈরাচার সরকারের সহযোগী হিসেবে চিহ্নিত আরও ৩৯ জন আমলাকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছে ‘জুলাই ঐক্য’। সংগঠনটি বলেছে, ৫ জন আমলাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সরকারি পদক্ষেপ ইতিবাচক হলেও তালিকায় থাকা বাকিদের বিষয়ে কার্যকর উদ্যোগ এখনো দেখা যাচ্ছে না।

শুক্রবার (২০ জুন) এক বিবৃতিতে সংগঠনটি সরকারকে ৫ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে বলেছে—এই সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে ঢাকার প্রবেশমুখে অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

গত ৩ জুন সচিবালয় ঘেরাও কর্মসূচি থেকে ৪৪ জন আমলাকে অপসারণের দাবি তোলে জুলাই ঐক্য। পরে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সঙ্গে বৈঠকে ১৯ জুন পর্যন্ত সময় দেওয়া হয়।
এই সময়ের মধ্যে ৫ জন আমলাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়, যা ‘প্রাথমিক সাড়া’ হিসেবে স্বাগত জানিয়েছে সংগঠনটি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে তারা বলছে, এখনো ৩৯ জন চিহ্নিত আমলা দায়িত্বে বহাল, যা জনমনে প্রশ্ন ও ক্ষোভের জন্ম দিচ্ছে।

বিবৃতিতে সাবেক সাতক্ষীরা জেলা প্রশাসক ও বর্তমান পানিসম্পদ সচিব নাজমুল আহসানের অপসারণ না করায় গভীর উদ্বেগ জানানো হয়। তার বিরুদ্ধে ২০১৩-১৫ সাল পর্যন্ত সাতক্ষীরায় “বুলডোজার দিয়ে ঘরবাড়ি ধ্বংসের” অভিযোগ রয়েছে।

 আরও দাবিসমূহ:

  1. যেসব আমলাকে অবসরে পাঠানো হয়েছে, তাদের ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ করতে হবে।

  2. দুর্নীতির অভিযোগে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি।

  3. জাতীয় সংসদ নির্বাচনে জড়িত নির্বাচন কমিশনের সাবেক কর্মকর্তাদের ভূমিকা তদন্তে স্বাধীন কমিশন গঠনের নির্দেশের দ্রুত বাস্তবায়ন।

জুলাই ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে,

“৫ আগস্টের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে রাজধানীর প্রবেশমুখে অবরোধসহ দেশের বিভিন্ন স্থানে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”