ডার্ক ওয়েবে ১৬ কোটি আইডি-পাসওয়ার্ড, অ্যাপল-গুগল-সরকারি সিস্টেমও ঝুঁকিতে

ডার্ক ওয়েবে ১৬ কোটি আইডি-পাসওয়ার্ড, অ্যাপল-গুগল-সরকারি সিস্টেমও ঝুঁকিতে
নিউজ ডেস্ক
২১ জুন ২০২৫

বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। একযোগে ১৬ কোটি আইডি ও পাসওয়ার্ড ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে বলে নিশ্চিত করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। এসব ডেটার মধ্যে রয়েছে অ্যাপল, গুগল, ফেসবুক, গিটহাব, টেলিগ্রাম এবং বিভিন্ন সরকারি পরিষেবার লগইন তথ্য—যেগুলোর বেশিরভাগই ২০২৫ সালের শুরুর দিকের।

প্রতিবেদনটি প্রথম প্রকাশ করে ফোর্বস, যেখানে বলা হয়, ইনফোস্টিলার ম্যালওয়্যারের মাধ্যমে এই চুরি সংঘটিত হয়েছে। এটি এমন এক ধরনের ম্যালওয়্যার যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ব্রাউজারে সংরক্ষিত ইউজারনেম, পাসওয়ার্ড ও ওয়েবসাইটের তথ্য কপি করে হ্যাকারদের সার্ভারে পাঠিয়ে দেয়।

সাইবারনিউজের গবেষক ভিলিয়াস পেতকাউস্কাস-এর নেতৃত্বে গঠিত টিম জানায়:

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

  1. ফাঁস হওয়া তথ্যগুলো একটি ওয়েব সার্ভারে অসুরক্ষিত অবস্থায় পাওয়া গেছে, যার মধ্যে ছিল ১৮৪ মিলিয়ন রেকর্ড।

  2. আরও তদন্তে ৩০টি ভিন্ন ডেটাসেট চিহ্নিত হয়েছে, যেগুলোর প্রতিটিতে ৩.৫ বিলিয়ন পর্যন্ত রেকর্ড রয়েছে।

  3. প্রতিটি তথ্য এন্ট্রিতে রয়েছে—সুনির্দিষ্ট URL, ইউজারনেম এবং সংশ্লিষ্ট পাসওয়ার্ড।

বিশেষজ্ঞরা বলছেন, এই ফাঁস পূর্বের ঘটনার চেয়ে ভিন্ন—এটি কোনো পুরোনো ডেটা নয়, বরং নতুন, একেবারে ব্যবহারের উপযোগী তথ্য। ফলে এটি ব্যবসায়িক ই-মেইল হ্যাক, অ্যাকাউন্ট টেকওভার বা স্প্যাম প্রচারণার জন্য বিপজ্জনক অস্ত্র হয়ে উঠতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—একটি বৃহৎ সাইবার এক্সপ্লয়টেশনের নীলনকশা।
গবেষক ভিলিয়াস পেতকাউস্কাস বলেন:

“এই মাত্রার সমন্বিত তথ্য ফাঁস খুবই অস্বাভাবিক। ২০২৫ সালের শুরু থেকেই আমরা এর নানা স্তর পর্যবেক্ষণ করছি। প্রতিটি ডেটাসেটে মিলেছে কোটি কোটি নতুন রেকর্ড, যা শুধু চুরি নয়—ব্যবহার উপযোগী, কার্যকর এক্সপ্লয়টেশনের ইঙ্গিত।”

 নিরাপদ থাকতে করণীয়:

সাইবার বিশেষজ্ঞরা ব্যবহারকারীদের নিম্নলিখিত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন:

  1. নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন

  2. দুই স্তরের যাচাইকরণ (2FA) চালু করুন

  3. অজানা ই-মেইল বা লিংকে ক্লিক থেকে বিরত থাকুন

  4. ব্রাউজারে পাসওয়ার্ড সংরক্ষণ না করে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন