মালয়েশিয়ায় প্রবাসীদের ভোটার নিবন্ধন ও স্মার্ট এনআইডি সেবা চালু করলো বাংলাদেশ হাইকমিশন

অন্যান্য
মালয়েশিয়ায় প্রবাসীদের ভোটার নিবন্ধন ও স্মার্ট এনআইডি সেবা চালু করলো বাংলাদেশ হাইকমিশন
নিউজ ডেস্ক
১ জুলাই ২০২৫

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি পূরণে এগিয়ে এলো বাংলাদেশ নির্বাচন কমিশন ও কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। ৩০ জুন (সোমবার) থেকে প্রবাসীরা সরাসরি হাইকমিশন থেকে ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিতে পারবেন।

শনিবার (২৮ জুন) হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, মালয়েশিয়ায় বসবাসরত ভোটারযোগ্য বাংলাদেশি নাগরিকরা এখন থেকে স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহের পাশাপাশি নতুন ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন।

নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

১. অনলাইনে পূরণকৃত ফরম-২ক
২. মেয়াদ থাকা বৈধ বাংলাদেশি পাসপোর্ট
৩. অনলাইন জন্ম নিবন্ধন সনদ
৪. সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি
৫. ৭৫ রিঙ্গিত ফি জমার মূল রশিদ (Maybank হিসাব: 564427560878)

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আবশ্যিক অতিরিক্ত দলিলাদি (প্রযোজ্য ক্ষেত্রে):

  • নাগরিকত্ব সনদ (মেয়র/চেয়ারম্যান/সিইও)
  • পিতা-মাতার এনআইডি বা মৃত্যু সনদ
  • শিক্ষা সনদ (PSC/JSC/SSC বা সমমান)
  • বিবাহিতদের জন্য নিকাহনামা ও স্বামী/স্ত্রীর এনআইডি
  • ভোটার এলাকার ঠিকানার প্রমাণস্বরূপ ইউটিলিটি বিলের কপি

এইসব কাগজপত্র বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়ার নিবন্ধন কেন্দ্রে সরাসরি জমা দিতে হবে। তবে প্রবাসীদের যাদের কিছু কাগজ অনুপস্থিত, তারা বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে প্রয়োজনীয় দলিল উপজেলা/থানা নির্বাচন অফিসারে জমা দিতে পারবেন।

আগে আবেদন করা ব্যক্তিরা তাদের এনআইডির বর্তমান অবস্থা জানতে ই-মেইল করতে পারবেন:
📨 consular.kualalumpur@gmail.com

হাইকমিশন জানিয়েছে, এনআইডি সংগ্রহের জন্য দূতাবাসের নির্ধারিত কাউন্টারে যোগাযোগ করতে হবে।

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এটি একটি বড় অগ্রগতি বলে মনে করছেন বিশ্লেষকরা। এর মাধ্যমে বিদেশে অবস্থানরত লাখো বাংলাদেশি নাগরিক প্রথমবারের মতো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে দেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

নিবন্ধন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য হাইকমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ ফলো করার পরামর্শ দেওয়া হয়েছে।