সুনামগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

দেশজুড়ে
সুনামগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
নিউজ ডেস্ক
৩ জুলাই ২০২৫

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার মির্জাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলেন আকিব মিয়া (৬) ও তানভীর হোসেন (৫)।

আকিব উপজেলার সীমেরকান্দা গ্রামের সিরাজ মিয়ার ছেলে এবং তানভীর একই গ্রামের কবির হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেড়াতে গিয়ে খেলাধুলার একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় দুই শিশু। অনেক খোঁজাখুঁজির পর তাদের মরদেহ পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব বিশ্বাস বলেন, “হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।”
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।