ধর্মীয় অনুভূতিতে আঘাত: প্রথম আলো সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা

অপরাধ
ধর্মীয় অনুভূতিতে আঘাত: প্রথম আলো সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা
নিউজ ডেস্ক
১০ জুলাই ২০২৫

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে জাতীয় দৈনিক প্রথম আলো-এর সম্পাদক, প্রকাশক এবং একজন গ্রাফিক ডিজাইনারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নজরুল ইসলাম নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের দায়িত্ব দেয় অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-কে।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৩০ মার্চ প্রথম আলো-এর প্রথম পাতায় ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশিত একটি গ্রাফিক এবং শিরোনামে ইসলাম ধর্ম ও পবিত্র ঈদ উৎসবকে ব্যঙ্গ করা হয়েছে, যা ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত হেনেছে।

বাদীর দাবি, “ঈদ মোবারক” লেখা একটি ব্যঙ্গাত্মক গ্রাফিক্স এবং নির্বাচিত বাক্যচয়ন ইসলাম ধর্মের পবিত্রতা নস্যাৎ করার উদ্দেশ্যে করা হয়েছে। তিনি একে “সচেতন ও সুপরিকল্পিত” ধর্ম অবমাননার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আদালত মামলার গ্রহণযোগ্যতা যাচাই শেষে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন সিআইডিকে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম আলো পত্রিকা বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

গত কয়েক বছরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সামগ্রী নিয়ে ধর্মীয় অনুভূতির প্রশ্নে বিতর্ক তৈরি হয়েছে, যার জেরে একাধিক মামলা ও তদন্তও হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, সংবেদনশীল ধর্মীয় বিষয়ে সংবাদ প্রকাশে গণমাধ্যমগুলোর আরও সতর্কতা অবলম্বন করা উচিত।